চিয়া সিড | Chia Seeds

Price range: 320.00৳  through 640.00৳ 

Quantity

চিয়া সিড – অন্যতম সুপার ফুড

বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে ‘চিয়া সিড’ (Chia Seed) অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি নাম। আকারে ছোট হলেও এর পুষ্টিগুণ অসীম। এটি শুধু শরীরকে সুস্থই রাখে না, বরং ওজন কমাতেও জাদুকরী ভূমিকা পালন করে।

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কেন চিয়া সিড রাখবেন? চলুন জেনে নিই এর পুষ্টিগুণ:

  • দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম।
  • কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি।
  • পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন।
  • কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম।
  • মুরগির ডিমের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন।
  • স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।

চিয়া সিড আসলে কী?

চিয়া বীজ মূলত ‘সালভিয়া হিসপানিকা’ (Salvia hispanica) নামক পুদিনা প্রজাতির একটি উদ্ভিদের বীজ। প্রাচীনকালে মেক্সিকো এবং মধ্য আমেরিকার অ্যাজটেক ও মায়া সভ্যতায় এটি শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হতো। দেখতে তিলের মতো ছোট, ডিম্বাকার এবং কালো রঙের এই বীজগুলো বর্তমানে সুপারফুড হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।

চিয়া সিড খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা

  • ওজন কমাতে সহায়ক: প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে ক্ষুধা কম লাগে এবং দ্রুত ওজন কমে।

  • হৃৎপিণ্ড সুস্থ রাখে: এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হার্টের ঝুঁকি কমায়।

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ব্লাড সুগার বা রক্তের চিনি স্বাভাবিক পর্যায়ে রাখতে সাহায্য করে।

  • হাড় ও জয়েন্টের সুরক্ষা: প্রচুর ক্যালসিয়াম থাকায় এটি হাড় মজবুত করে এবং জয়েন্টের ব্যথা উপশম করে।

  • কোলন ক্যান্সার প্রতিরোধ: হজমে সহায়তা করে এবং মলাশয় পরিষ্কার রেখে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।

  • শরীরের টক্সিন দূর করে: শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

  • সৌন্দর্য বৃদ্ধি: ত্বক, চুল এবং নখ সুন্দর ও সতেজ রাখতে দারুণ কাজ করে।

  • ভালো ঘুম: এটি স্ট্রেস কমিয়ে প্রশান্তির ঘুম নিশ্চিত করতে সাহায্য করে।

কীভাবে খাবেন চিয়া সিড?

  • সাধারণ নিয়ম: ১ গ্লাস স্বাভাবিক বা হালকা কুসুম গরম পানিতে ২ চা চামচ চিয়া সিড ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর এর সাথে সামান্য মধু ও লেবুর রস বা লবণ মিশিয়ে স্বাস্থ্যকর শরবত হিসেবে পান করুন।

  • কখন খাবেন: সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে অথবা রাতে ঘুমাতে যাওয়ার ১ ঘণ্টা আগে খাওয়া সবচেয়ে ভালো। যারা ব্যায়াম করেন, তারা ব্যায়ামের ১ ঘণ্টা পর এনার্জি ড্রিংক হিসেবে খেতে পারেন।

  • অন্যান্য উপায়: ওটস, পুডিং, ফ্রেশ জুস, স্মুথি বা টকদইয়ের সাথে মিশিয়ে খাওয়া যায়।

কেন চরের বাজার থেকে কিনবেন?

  • নিজস্ব সোর্স: আমাদের নিজস্ব  প্রজেক্টে  চাষ করা এবং আমরা সর্বোচ্চ সেরা মান নিশ্চিত করে তারপর আপনাদের কাছে পাঠাই ।   কোয়ালিটিতে কোন প্রকার সমস্যা হলে আমরা কোন রকম প্রশ্ন ছাড়াই পণ্য রিটার্ন নিবো ফুল রিফান্ড দিয়ে।

  • নিরাপদ প্যাকেজিং: পণ্যগুলো মজবুত কার্টুন এবং ফুড গ্রেড পলি, প্লাস্টিক জার/বোতলে সরবরাহ করা হয়।

  • ক্যাশ অন ডেলিভারি: সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা! অর্থাৎ, পণ্য হাতে পেয়ে, চেক করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন।

সরাসরি অর্ডার করতে যুক্ত থাকুন আমাদের সাথে:

🌐 ওয়েবসাইট: charerbazar.com.bd

📱 ফেসবুক পেজ: Charer Bazar BD

“ঘরে বসেই চরের খাবার, হোক সুস্বাস্থ্যের সঙ্গী সবার”